চুয়াডাঙ্গা জেলায় নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন ড.কিসিঞ্জার চাকমা।সোমবার (২৪ জুলাই) ২০২৩ ড. কিসিঞ্জার চাকমা চুয়াডাঙ্গা জেলার ২৭ তম 'জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট' হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১০ জুলাই ২০২৩ তারিখের ২৬৬ নম্বর আদেশ বলে পূর্বতন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আমিনুল ইসলান খান এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এর পূর্বে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৭ তম ব্যাচের কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপসচিব (ত্রাণ কর্মসূচি-১) এবং উপসচিব (দুর্যোগ ব্যবস্থাপনা-২) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা'র যোগদান
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০২:০৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে নির্দেশ
বগুড়ার বিশিষ্ট সাংবাদিক এবং বেতার শ্রোতা এম আব্দুর রাজ্জাক এর মাতার দাফন অনুষ্ঠিত
বগুড়ায় জুলাই শহীদ দিবস পালিত, সভায় শহীদদের আত্মত্যাগ স্মরণ
৩০টি সংখ্যালঘু বিষয়ক অপরাধ সংগঠিত হয়েছে, অধিকাংশই রাজনৈতিক সংশ্লিষ্ট: সেনাপ্রধান জেনারেল ওয়াকার
আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে
প্রকাশিত হল কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ’র নতুন থ্রিলার বই ‘হিরোসমগ্র’!
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩' উদ্যাপন
ঐক্যবদ্ধভাবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে হবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু
