রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে একটি রিকশায় আনা মাইকে ওই ভাষণ চালানো হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় উপস্থিত সাংবাদিকদের ইমি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক। তিনি তো আর এমন না যে, তাকে ব্যবহার করলাম, তারপর প্রয়োজন ফুরিয়ে গেল, ৩২ নম্বর ভাঙলাম, তার ম্যুরাল ভাঙলাম, এমন তো না। তিনি আমাদের জাতির জনক, এটা তো অমীমাংসিত ব্যাপার।’
এই রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের ২ সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্রশক্তির নেতাকর্মীরা। পুলিশের কাছ সোপর্দের সময় রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানার ভেতরেই ইমির দলের সদস্যদের ওপর হামলা করেন ছাত্রশক্তির নেতাকর্মীরা। এরপর তাদের পুলিশ হেফাজতে দেওয়া হয়। এসময় ডিসি মাসুদ বলেন, ‘যাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে সেই অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এর আগে দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ড বক্সে বাজানোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীসহ দুইজনকে আটক করে শাহবাগ থানার পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও পুলিশ জব্দ করে নেয়। তাদের আটকের প্রতিবাদে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হয়। আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ বলে জানা গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে সাউন্ড বক্স পরিচালনার দায়িত্বে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৫:২৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আফলাতুন হায়দার চৌধুরীর সাগরের গল্পঃ একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-- সামাদ সিকদার
১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ আহমেদ
আদমদীঘিতে দিন ব্যাপি প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
একাত্তর আমাদের অস্তিত্ব, এর প্রজন্মকে নিকৃষ্ট বলার দুঃসাহস তারা কীভাবে দেখায়: ফখরুল
বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
It is imperative to ensure compulsory and free education up to class XII for both boys and girls- Dr. Pamelia Riviere
'অন্বয় প্রকাশ সাহিত্য পুরষ্কার ২০২২' ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে
