স্বাধীনতা-
সরল এক জাতিকে যুদ্ধে জড়িয়ে
দীর্ঘ নয় মাস পর
তুমি এলে,
এ জাতির অন্তরে তুমি উঁকি দিয়েছিলে বায়ান্নতে, দেখা দিলে একাত্তরে অবশেষে।
আমি তোমায় দেখেছি মায়ের হাসিতে, বোনের আনন্দে, যুবতীর বেদনায়!
তোমায় দেখেছি যুবক, পৌড়, বৃদ্ধের কান্নায়।
পাড়ার দোকানে আকন্ঠ পানে, অস্হীর গল্প গুজবে।
আমি দেখেছি তোমায় কিশোরের ডুব সাঁতারে ডাংগুলিতে,
নাড়ার আগুনে সীম অড়হড় পোড়ায়।
তোমায় দেখেছি বারুদের গন্ধে, অস্ত্রের ঝনঝনানিতে
মর্টার কামানের গোলায়,
আমি দেখেছি তোমায় নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়াতে অবলীলায়।
অর্ধ পেট অনাহারে তোমায় দেখেছি হেমন্তের আতংকিত নবান্নে,
রাতের গভীরে তাল পরার শব্দে,
কতো বিনিদ্র রাতে আতংকিত ব্যাংকারে।
দেখেছি তোমায় বঙ্গবন্ধুর ঐ বলিষ্ঠ তর্জনীতে,
লক্ষ মৃত্যু ইজ্জতের বিনিময়ে
তুমি এলেই অবশেষে-
ভালোবাসার প্রিয় জন্মভূমির বুকে।
আনোয়ার হোসেন মুকুল
১৪ই ডিসেম্বর, ২০২২
স্বাধীনতা- আনোয়ার হোসেন মুকুল
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৯:৫৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
তালোড়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেণ্টের ১ম রাউন্ডের ২য় ম্যাচ খেলার উদ্বোধন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীতে সর্বমোট চার হাজার অসহায় পরিবারের মধ্য ত্রান সামগ্রী বিতরন সমাপ্ত
উত্তরবঙ্গ জাদুঘরে কুড়ি মনের অধিক ওজনের "পায়ে চালিত লেটার প্রেস" প্রাপ্তি
‘ভোগ’ খেলেন তসলিমা, পোস্ট দিতেই বাজিমাত
