এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
প্রতিবছরের ন্যায় এ বছরও ৫ ডিসেম্বর ২০২২ পালিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস। কৃষিতে অবদানের জন্য এ বছর উপজেলা কৃষি অফিসার পর্যায়ে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২২’ পুরস্কার পেলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আদনান বাবু। গত সোমবার সকাল ১০ টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২২’ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। কৃষিতে নানা মুখী ইনোভেটিভ সেবা উদ্ভাবন ও তার ব্যবহার এবং মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সার, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ট্রাইকো কম্পোস্ট উৎপাদনসহ কৃষকদের প্রশিক্ষিত করে গড়ে তোলার স্বীকৃতি স্বরুপ তাকে এ পুরস্কার দেয়া হয়। এসময় তার হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু এই প্রতিনিধিকে জানান, এই অর্জন সকল কৃষক এবং কৃষি উদ্যোক্তাদের। এই পুরস্কার আমার আরো দায়িত্ববোধ আরো বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে কৃষি ও কৃষকের পাশে থেকে কাজ করে যেতে চাই।
বিশ্ব মৃত্তিকা দিবসে পুরস্কার পেলেন নন্দীগ্রামের কৃষি অফিসার আদনান বাবু
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০২:৩২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পাচারে ব্যর্থ হওয়া কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে সরকারি দপ্তরে জমা
গ্রামবাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে নওগাঁয় নৌকা বাইচ প্রতিযোগিতা
পেছাচ্ছে না বইমেলা, ২০ ফেব্রুয়ারিতেই শুরু
নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত বিনিময়
দিনাজপুরে ৩ লাখ মুসল্লি’র সমাগমে অন্যতম সর্ববৃহৎ ঈদ জামাত
অশ্রাব্য কথা যত - জাকিয়া রহমান
রোকেয়া হায়দার ,আমাদের রোকেয়া আপা- হুমায়ুন কবীর ঢালী
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু
