বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ইপসা প্রধান কার্যালয়ের সভা কক্ষে চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহের প্রধান নির্বাহী ও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য শুভার্থীদের সমন্বয়ে বিএনএফ দিবস-২০২২ উদযাপন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী’র কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইপসা'র প্রধান নির্বাহী ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাধারন পরিষদের সদস্য জনাব মোঃ আরিফুর রহমান। তিনি বলেন, তৃণমূলে দারিদ্র হ্রাস, সমাজের নি:স্ব,দরিদ্র,প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের কাছে মৌলিক সেবা পৌঁছানো ও তাদের আর্থ সামাজিক উন্নয়নে বিএনএফ’র সহযোগি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই দেশের উন্নয়নে এনজিওগুলোর সম্পৃক্ততা বাড়াতে সরকারের আরো সহযোগীতা করতে হবে।
সভায় চট্টগ্রামে কর্মরত বিএনএফ’র সহযোগি সংস্থাসমূহ’র পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান নির্বাহী পার্ক’র মোঃ নজরুল ইসলাম মান্না, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ জোবায়ের ফারুক, সংশপ্তক’র ডেপুটি ডিরেক্টর অগ্রদূত দাশ গুপ্ত, সমতা মহিলা সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি বেগম মোমেনা আক্তার নয়ন, নারী জাগরণ সংস্থা’র রিম্পা শীল, গণউন্নয়ন প্রচেষ্টা’র মোঃ মোসাব্বের, অঞ্জন প্রসাদ বড়ুয়া এবং ইপসা’র সাদিয়া তাজিন। ইপসা’র পক্ষ থেকে বক্তব্য রাখেন পলাশ চৌধুরী, পরিচালক (অর্থ), মোঃ মনজুর মোরশেদ চৌধুরী,পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) ও ইপসা’র সাধারন সদস্য ও উন্নয়ন গবেষক ড. শামসুন্নাহার চৌধুরী।
চট্টগ্রামে বিএনএফ দিবস-২০২২ উদযাপন
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২৬, ০৯:৫১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
"Lost in Sweet Dreams" – A Poetic Cartography of Longing Author Akbar Haider Kiron
আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীরা জামিন পেলেই ফের গ্রেপ্তারের নির্দেশ
পদোন্নতিপ্রাপ্ত সহকারি কমিশনার ( ভূমি) মাহমুদা সুলতানাকে সম্মাননা
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছুপ্পু
শোক দিবসের অনুষ্ঠানে হাতাহাতি, এমপির পুষ্পস্তবক ভাংচুর
এটিএন নিউজ থেকে পদত্যাগ করলেন মুন্নী সাহা
বগুড়ায় ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শেরেবাংলা ফজলুল হকের প্রয়াণ দিবস
