এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:

 দীর্ঘদিন পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৮ জানুয়ারী বগুড়া সফরে আসছেন।   বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আহমেদ খান রুবেল তারেক রহমানের সফরসূচি নিশ্চিত করে জানান, আগামী ২৯ জানুয়ারি বুধবার সন্ধ্যায় তিনি বগুড়ায় পৌঁছাবেন।   এদিন জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন এবং পরে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এশার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি মসজিদ পরিদর্শন করবেন এবং পরবর্তীতে বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিদর্শনে যাবেন। পরদিন ৩০ জানুয়ারি সকালে তারেক রহমান বগুড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ করবেন।   এরুলিয়া ইউনিয়ন থেকে শুরু হয়ে সাপগ্রাম ইউনিয়নে গণসংযোগ শেষ করে তিনি গাবতলীর উদ্দেশ্যে রওনা হবেন।