শুভ নববর্ষের মঙ্গল আলোকের প্রসন্ন কিরণছটা তোমার হৃদয় ছুঁয়ে যাক
বৈশাখের নতুন দিনে, মলিন ধুয়ায় ঢেকে থাকা,
বিষন্ন আকাশের অন্ধকার সরিয়ে,
কমলা হলুদ রবি উঠুক পূর্ব দিগন্তে,
ধরণীতে, মঙ্গল আলোকের কিরণছটা তোমার হৃদয় ছুঁয়ে যাক!
সবার হৃদয়ে সুখের অমৃতধারা বয়ে আসুক,
তারকারাশি জ্বলে উঠুক আকাশে,
রিনিঝিনি সঙ্গীত বাজুক বাতাসে, ভ্রমর গুগুনিয়ে গান শুনাক পুষ্পদলে,
শুভ্র, সুন্দর সত্যের, জয়ধ্বনি দিয়ে, দিবসের প্রকাশ হোক!
পল্লবে, পল্লবে, কুসুমে কুসুমিত হোক,
তাদের মধুময় সৌরভে, ধরা সুবাসিত হোক,
বসন্তের পাখিরা নতুন গীতিময় কাব্য রচনা করুক,
তাদের কল কাকলীতে নীল আকাশ খুশিতে চঞ্চল হয়ে উঠুক!
দোয়েল, শ্যামা, কোকিল, টিয়া, চন্দনা, বউ কথা কও,
ময়না, শালিক, বাবুই, আর মাছরাঙা আর
শুকপক্ষী পাখিরা গানের আসর বসাক,
শ্যামল বাংলার আকাশ জুড়ে!
চৈত্রের খরতাপে পুড়ে ছাই হয়ে যাক
এই ধরণীর কুৎসিত, অন্ধকারাচ্ছন্ন
সকল রক্তলোলুপ হায়েনাদের লালসা,
প্রখর রবির তাপদাহে, কঠিন হৃদয়ের জিঘাংসা ক্ষয় হয়ে যাক!
পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র
নদীর স্রোত ধারা বয়ে আনুক সুন্দরের জয়,
আষাঢ়ের প্রবল বরিষণ ধুয়ে নিয়ে যাক লোভ, বিদ্ধেষ, হিংসা
আর তোমার মনের গ্লানিমা!
চাঁদের মোহময় কিরণে,
রাতের নিলীমায়,
সুশোভিত তারকারাজির কোমল আলোতে,
তোমার ভালোবাসার অকিঞ্চন পূর্ণ হোক!
নতুন দিনে, হৃদয়ের ঐশর্য্যের দুয়ার খুলে দাও,
জীবন আনন্দে পরিপূণ হোক,
তোমার হৃদয় স্নাত হোক,
প্রকৃতি ও মানব প্রেমে!
বৈশাখ তার ঝড়ো হাওয়ায় পৃথিবীর দীনতা মুছে দিয়ে,
রাধাচূড়া, কনকচূড়া, জারুল, সোনালু, হিজল,
লেবু, ঘাসফুল আর গন্ধরাজের, রূপের পসরা নিয়ে,
তোমার আগমনী সংবাদ নিয়ে এসেছে আজ!
কৃষ্ণচূড়া, পলাশ, শিমুল, চম্পা ফুলের উজ্জ্বল দীপ্তিময় পাখনা মেলে,
নয়া জীবনের শুভ বারতা নিয়ে, বৈশাখ তুমি এস!
নব উদ্যমে, তুমি এস এস, শুভ নববর্ষ, এস এস,
আজি এই শুভ দিনে, তোমারে আমি জয়ের মালিকা দিয়ে বরণ করি!
বৈশাখের নতুন দিনে,
কমলা হলুদ রবি উঠেছে পূর্ব দিগন্তে,
চোখ মেলে চেয়ে দেখো,
আজ ধরণীতে, মঙ্গল আলোকের কিরণছটা ছুঁয়ে আছে!
প্যামেলিয়া রিভিয়ের
বৈশাখ ১৪৩২
শুভ নববর্ষের মঙ্গল আলোকের প্রসন্ন কিরণছটা তোমার হৃদয় ছুঁয়ে যাক - প্যামেলিয়া রিভিয়ের
প্রকাশিত: ০৮ জুন, ২০২৬, ০৩:৪১ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা পুনরায় চালু
Women’s Leadership and Rights in Islam: Often Misinterpret by the Ecclesiastics-Dr Pamelia Riviere
Bangladesh Ambassador presents credentials to US President
হিলিতে ভয়াবহ রেল ট্র্যাজেডি দিবস পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাটে উপদেষ্টা ফারুক ই আজমের মতবিনিময়
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই আমাদের অগ্রাধিকার: তারেক রহমান
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৪৭ প্রবাসী আটক
Applause at a Press Conference: Optics, Decorum, and Democratic Maturity - Akbar Haider Kiron
