চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:০০ পিএম
মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা থেকে:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামে ইজিবাইকের ধাক্কায় লামিয়া খাতুন (৭) নামের এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছেন। লামিয়া খাতুন ওই গ্রামের পশ্চিমপাড়ার নাজমুল হোসেনের মেয়ে ও বদনপুর আদর্শ মহিলা হাফিজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে শিশুটি বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিলো। খেলার সময় দৌড়ে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী এক দ্রুত গতির ইজিবাইকের সাথে ধাক্কায় তিনি সড়কের উপর ছিটকে পড়ে যায়। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে ইজিবাইক চালককে আটক করা সম্ভব হয়নি।
সারাবাংলা রিলেটেড নিউজ
পুলিশ কর্মকর্তার ছাদবাগানে প্রায় ১০০ প্রজাতির গাছ
পীরগঞ্জে পূবালী ব্যাংকের ৯৮তম উপ-শাখা উদ্বোধন
শপথ নিলেন নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকু
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
উপদেষ্টা কর্তৃক উপকুলীয় প্রেসক্লাবের সাংবাদিকদের গেঞ্জি বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা
নওগাঁ জেলার ধামুইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যান
চুয়াডাংগায় সরকারী ডাকবাংলো হতে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার
উন্নয়নের গতি অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই : নওগাঁয় তথ্যমন্ত্রী
