সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে নাহিদ ইসলাম মাইকে সমবেত মানুষের উদ্দেশে বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফা দাবির সিদ্ধান্তে উপনীত হয়েছি।
এক দফাটি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এই সরকারের পতন ও ফ্যাসিবাদের বিলোপ।’ নাহিদ আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা খুব দ্রুতই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক, ছাত্রসংগঠন ও সব পেশাজীবী মানুষের সঙ্গে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা সবার সামনে হাজির করবো ' !
কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ
সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৭:৫২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জীবননগরে ভোক্তা'র অভিযানে ৪ টি প্রতিষ্ঠানে জরিমানা
রাজনীতি ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ - মতিউর রহমান চৌধুরী
মাদারীপুরে সাবেক মন্ত্রী আব্দুল মান্নান শিকদারের জীবনীগ্রন্থ প্রকাশ
জুতা থেকে ঘড়ি, তাহাদের বিলাসী জীবন
যাঁরা সিটি করপোরেশন নষ্ট করেছেন, তাঁদের রাখতে চাই না: রাজশাহী সিটির নতুন প্রশাসক
আইনের শাসন পাওয়া জনগণের অধিকার: বগুড়ায় প্রধান বিচারপতি
আদমদীঘি বাসি বাঙ্গালীর ঐতিহ্য নবান্ন উৎসবে মেতেছে
