জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, সরকার, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ধারা ১৮ (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হল। এই আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ-সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হল।
এ প্রসঙ্গে জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন, এটা বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখান থেকে এলেই ওয়েবসাইটে আপলোড করা হবে। এর আগে গত সোমবার আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তারও আগে ২০১৩ সালে আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন। সেসময় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০২৩ সালের ১৯ নভেম্বর জামায়াতের পক্ষের আপিল খারিজ করে দেন। এতে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকে।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন
প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬, ১২:০৮ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে কাদের
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান ঢাবি শিক্ষার্থীদের
সরকারবিরোধী আন্দোলন জোরদার হওয়ার সঙ্গে সঙ্গে ধরপাকড় বাড়ার আশঙ্কাও বাড়ছে
বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৪ এর উল্টো রথযাত্রার শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার
ঢাবিতে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ
ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আকন্দবাড়ীয়া বটতলা বাজার এলাকায়
