ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে কোটা সংস্কার দাবিতে নিহতদের গায়েবি জানাজা ও মোনাজাত শেষে কফিনসহ মিছিল করতে করতে টিএসসির দিকে যেতে থাকেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের সামনে ও পেছন থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল, রাবার বুলেট নিক্ষেপ করে। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। শিক্ষার্থীরা ফের ভিসি চত্বরে একত্র হয়ে আন্দোলন করতে থাকেন। ‘ভুয়া ভুয়া; স্লোগান দিতে থাকেন তারা। একই সময় মল চত্বর থেকে আরেকটি মিছিল আসলে সতর্ক হয় পুলিশ।
এরপর ফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইট-পাটকেল মারেন। এরপর মিছিলটি ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। বর্তমানে শিক্ষার্থীরা নীলক্ষেত ও মল চত্বরের দিকে অবস্থান করছেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের সংঘর্ষ, হামলায় ৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় ৩ জন, ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষে ২ জন, ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হন।
ঢাবিতে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৬:১২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
আদমদীঘি বাসি বাঙ্গালীর ঐতিহ্য নবান্ন উৎসবে মেতেছে
জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান ঢাবি শিক্ষার্থীদের
'বিএনপি-জামায়াতকে এবার এত সহজে ছাড়া হবে না'-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন
