নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ (১৭ই এপ্রিল ২০২৪) যথাযোগ্য মর্যাদায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস” পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করা হয়। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের অভ্যূদয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভূমিকা বর্ণনা করেন এবং তা মহান স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারান্তরীনকালীন মুজিবনগর সরকার দেশে ও বিদেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়সহ মুক্তিযুদ্ধের পথনির্দেশনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখে বলে কনসাল জেনারেল যোগ করেন। কনসাল জেনারেল নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর গুরুত্বারোপ করেন।
তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজ করার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” বাস্তবায়নের আহ্বান জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪” পালিত
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০৩:৩৫ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
Platitudeness of Evil and Reinvestigation of Pilkhana Massacre
বগুড়ার আদমদীঘিতে দুর্নীতি নির্মূলে প্রয়োজন সামাজিক বিপ্লব এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এর ঘোষণা— এমপি আব্দুল মহিত তালুকদার
নিউইয়র্কে ঢাকাবাসীদের সভায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
বাংলাদেশ ওয়াশিংটন মিশনের ১ লাখ ৪৬ হাজার ডলার গেল কই?
বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন
আদমদীঘিতে যথাযোগ্য ভাবে বাংলা নববর্ষ উদযাপিত
