এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

  ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন  সভাকক্ষে মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।   আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন বগুড়া- ৩  আসনের  সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ।   সভায় তিনি বলেন, দুর্নীতি নির্মূলে শুধু প্রশাসনিক ব্যবস্থা যথেষ্ট নয়—এর জন্য প্রয়োজন সামাজিক বিপ্লব।   এমপি মহিত তালুকদার আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে জনপ্রতিনিধি, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।   তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে, একসঙ্গে কাজ করবো। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা করেন। তিনি এই সংসদ  আসনে, মাদক,চুরি, ছিনতাই, চাঁদাবাজ এবং সন্ত্রাস বা মব সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে। তিনি আরো বলেন, সন্ত্রাসীদের কোন দল নেই, তারা যে দলে হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের নানা সমস্যা  শ্রবণ করেন, সংসদ অধিবেশনে এসব বিষয় উপস্থাপনার মাধ্যমে সমাধান আশ্বাস প্রদান করেন।  সভায় উপস্থিত ছিলেন,আদমদীঘি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বেনজির আহমেদ, সমাজসেবা অফিসার আল আমিন, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি আবাসিক মেডিকেল অফিসার  ডাঃ আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, আদমদীঘি থানা পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, সান্তাহার রেলওয়ে জিআরপি থানা ( ওসি ) হাবিবুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের জোনাল ডিজিএম আব্দুল জলিল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক আসলাম আলী মন্ডল, আইসিটি অফিসার রোকনুজ্জামান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।   এছাড়াও উপস্থিত ছিলেন, নুসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহির উদ্দিন তালুকদার, সান্তাহার ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন হিটলু, ও রাজনৈতিক দলগুলোর নেতা এবং সাংবাদিকবৃন্দ গন।