NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি ভালো আছেন হায়দার হোসেন The US plan seeks to eliminate Iran's Supreme Leader to control the Middle East, while Israel aims to dismantle the Gulf for Greater Israel-Dr Pamelia Riviere স্টেট অ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদান পেলো  বাংলাদেশ সোসাইটি  নিউইয়র্ক যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় ইরানের শীর্ষ ৪৮ নেতা নিহতের দাবি ট্রাম্পের যুক্তরাষ্ট্রের পক্ষ নিয়ে যে বার্তা দিলেন ইরানের নির্বাসিত প্রিন্স মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত Bangladesh Permanent Mission to the UN observed the ‘International Mother Language Day’ সাখাওয়াত মুখ খুললেন , ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল
Logo
logo

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪” পালিত


খবর   প্রকাশিত:  ০৮ মার্চ, ২০২৬, ১২:৪১ এএম

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪” পালিত

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ (১৭ই এপ্রিল ২০২৪) যথাযোগ্য মর্যাদায় “ঐতিহাসিক মুজিবনগর দিবস” পালিত হয়।   দিবসটি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের কথা উল্লেখ করা হয়। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।   কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের অভ্যূদয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভূমিকা বর্ণনা করেন এবং তা মহান স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারান্তরীনকালীন মুজিবনগর সরকার দেশে ও বিদেশে মহান মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায়সহ মুক্তিযুদ্ধের পথনির্দেশনায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখে বলে কনসাল জেনারেল যোগ করেন। কনসাল জেনারেল নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার উপর জোর গুরুত্বারোপ করেন।তিনি সকলকে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে একযোগে কাজ করার মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্নের “সোনার বাংলা” বাস্তবায়নের আহ্বান জানান।  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।