এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার সান্তাহারে ১৬টি উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধীক শিক্ষার্থীদের অংশ গ্রহনে দিনভর গণিত, সাহিত্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত বনভোজনের নাম দেওয়া হয় ‘আনন্দে একদিন’। শনিবার দিনব্যাপী সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাব আয়োজনটি করে। সকালে অনুষ্ঠানের শুরুতেই বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের হলরুমে ‘মা’ সম্পর্কিত বক্তব্য প্রতিযোগিতা, কলেজ ক্যাম্পাসে ২০০ মিটার গণিত দৌঁড়সহ এসব শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়। এরপর মধ্যহ্ন বিরতি।
বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবের সভাপতি সাবেক অধ্যক্ষ একেএম আসাদুল হকের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মোঃ হুমায়ুন কবীর জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মামুন উর রশিদ মামুন, ক্লাবের সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দিলীপ কুমার, কোষাধ্যক্ষ দেওয়ান আল আমিন বাবু, নাট্য ব্যক্তিত্ব রাজা ফকির প্রমূখ।
সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গণহত্যার বিচার শুরু হলে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হবে: আসিফ নজরুল
Anyone can challenge the percentage of voter turnout: CEC
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীলগাইয়ের সন্ধান
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আর নেই
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির সহযোগীকে হত্যা
যথাযোগ্য মর্যাদা এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাজিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত
হাতির পিঠে চড়ে বিয়ে করতে এলেন বর
