NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
অস্ট্রেলিয়াকে হালকাভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্র ৫৩ বছর পর আবার গৌরবের প্রত্যাবর্তন: নিউ ইয়র্ক নিক্সকে ঘিরে এক শহরের স্বপ্ন, এক জাতির উচ্ছ্বাস - আকবর হায়দার কিরন রোকেয়া হায়দার: যে কণ্ঠস্বর পেরিয়েছে মহাসাগর - আকবর হায়দার কিরন রবিন খুদা: ঢাকা থেকে বিশ্ব প্রযুক্তির শীর্ষে এক বাংলাদেশির বিস্ময়কর যাত্রা -আকবর হায়দার কিরন কুলাউড়ার সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচন শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড  রেইজিং SHAIDAI & STARDOM – Sahar Hashmi and Feroze Khan's Unmissable On-Screen Magic- Akbar Haider Kiron Bangladesh Secures Historic Victory in United Nations General Assembly UNGA Presidency দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাস কোরবানীর ত্যাগের মহিমায় নিউইয়র্কে ঈদুল আজহা পালিত মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি  কামনা
Logo
logo

সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ১৭ জুন, ২০২৬, ০৭:৪১ পিএম

সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার সান্তাহারে ১৬টি উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধীক শিক্ষার্থীদের অংশ গ্রহনে দিনভর গণিত, সাহিত্য ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত বনভোজনের নাম দেওয়া হয় ‘আনন্দে একদিন’। শনিবার দিনব্যাপী সান্তাহার পৌরসভার প্রথম চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাব আয়োজনটি করে। সকালে অনুষ্ঠানের শুরুতেই বীর বিক্রম শহীদ লেঃ আহসানুল হক ডিগ্রী কলেজের হলরুমে ‘মা’ সম্পর্কিত বক্তব্য প্রতিযোগিতা, কলেজ ক্যাম্পাসে ২০০ মিটার গণিত দৌঁড়সহ এসব শিক্ষার্থীদের মাঝে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়। এরপর মধ্যহ্ন বিরতি। বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসাম মঞ্জু বিজ্ঞান ও গণিত ক্লাবের সভাপতি সাবেক অধ্যক্ষ একেএম আসাদুল হকের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব মোঃ হুমায়ুন কবীর জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আমিরুল ইসলাম মঞ্জু ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মামুন উর রশিদ মামুন, ক্লাবের সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দিলীপ কুমার, কোষাধ্যক্ষ দেওয়ান আল আমিন বাবু, নাট্য ব্যক্তিত্ব রাজা ফকির  প্রমূখ।