নভেম্বরের শেষ শুক্রবার পারসনসের 'চাটওয়ালা' পার্টি হলে বসেছিলো ' চুরাশিয়ান ফান নাইট ' নামে এই আসর। নাচ, গান, আড্ডা আর খুনসুটিতে চুরাশিয়ানরা যেনো ছেলেবেলায় ফিরে গেলেন। দেখে মনেই হয়নি তারা সকলেই পঞ্চাশোর্ধ। এই আয়োজনে নিউইয়র্ক ছাড়াও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে চুরাশিযানরা যুক্ত হন।
এসএসসি '৮৪ ব্যাচ নর্থ আমেরিকা সংগঠনের প্রতিষ্ঠাতা শাম্ স চৌধুরী রুশো-র সঞ্চালনায় মূল অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিন্দা জানানো হয় এবং ইসরাইলি সামলায় নিহত সকল শিশু- নারী-পুরুষের প্রতি সন্মান ও সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর সকলে সমবেত কন্ঠে চুরাশিয়ান থিম সংটি পরিবেশন করেন। আনুষ্ঠানিক পরিচিত পর্বের পর গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী হাসান মাহমুদ, ঝুলন সেন, দিপ্তী সেন, রাব্বি সাঈদ ও তৌহিদ রেজা নূর। স্ট্যান্ডআপ কমেডি করেন সৌরভ ইমাম। কবিতা পাঠ করেন শাহ ফিরোজ। আগত সকল চুরাশিয়ানকে একটি করে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
২০২৪ সালের ২০ জুলাই টেক্সাস অনুষ্ঠিতব্য বাৎসরিক রি-ইউনিয়ন-এ সবাইকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, এবছরের রি-ইউনিয়নটি অনুষ্ঠিত হয়েছিলো নায়াগ্রায়।
বিপুল আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো ' চুরাশিয়ান ফান নাইট '
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:২৯ পিএম
প্রবাস রিলেটেড নিউজ
নিউইয়র্ক পুলিশের দুই বাংলাদেশী অ্যামেরিকান কর্মকর্তার পদোন্নতি
Bangladesh Calls for Bridging Digital Divide and Strengthening Data Systems at UN CPD59
হিলসাইড এভিনিউ পরিচ্ছন্ন রাখতে সিটি অফিসিয়ালদের সাথে ফ্রেন্ডস সোসাইটির মতবিনিময়
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন বাংলাদেশী কূটনীতিক রাবাব ফাতিমা
নিউইয়র্কে বাংলা ব্যান্ড ‘আরজিবি’ ও ‘সাউদার্ন ব্রিজ’-এর কনসার্ট
যুক্তরাষ্ট্রে প্রবাসী কুষ্টিয়াবাসীদের বিজয় উল্লাস
জাতিসংঘের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী ৭ জন
