কালো পর্দা - জাকিয়া রহমান

লাইফস্টাইল ১৪ আগস্ট ২০২৬ ২৭৭৬
কালো পর্দা  - জাকিয়া রহমান

সূর্যের উপর কালো পর্দা টেনে দিল ওরা,

শুধু নারীদেরই মুখ দেখতে চায় না তা নয়-

দেখতেও চায় না আলোর ঝলক!

ঢেকে দিল তাই বাংলার বুকের সূর্য

যে গৌরব আনতে পারতো জুলাইয়ের যোদ্ধারা,

শুধু মিছেই রক্তের স্রোত বয়েছিল রাজপথে

- আজ তা শুকনো দুরাশার ক্রন্দন,

ঘূর্ণির পাকে সেধে গেছে কোন কৃষ্ণ সাগরে নিরেট প্রস্তর বুকে,

ঢেকে দিয়ে গেলো চিরতরে কলঙ্কের পর্দায়।

পর্দার আড়ালে গুমড়ে উঠে

মানবতার দাবি, সম অধিকারের দাবি

আর বাক স্বাধীনতার দাবি!

আঁধারে ডুবেছে বুঝি মানুষের আশার দিগন্ত,

মাথা চাড়া দিয়ে উঠেছে অত্যাচারীরা-

যারা কোনদিন দেয়নি মূল্য

বাঙালির অধিষ্ঠান কিংবা বাংলা ভাষার সম্মান।

ছবিতে দেখুন

কালো পর্দা  - জাকিয়া রহমান
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন