এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
“তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন কল্পে আদমদীঘি উপজেলা হলরুমে বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) সুমন জিহাদীর সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, মহিলা বিষয়ক অফিসার বরুন কুমার পাল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মুন্টু, তথ্য আপা মনজিলা আক্তার, ইউপি চেয়ারম্যান আবদুস সালাম, সাংবাদিক খায়রুল ইসলাম, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, আবির উদ্দীন খান প্রমূখ। পরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সু-যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর ৭৬তম জন্মদিবস উদযাপন উপলেক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও কেক কেটে জন্ম দিবস পালন করা হয়।
আদমদীঘিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
Bangladesh urges enhanced market access to USA
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে প্রথম বাংলাদেশি- আমেরিকানের পদোন্নতি
ট্রাম্পের নীতির ধাক্কা কতটা লাগবে বাংলাদেশে?
Bangladesh Ambassador presents credentials to US President
টাকা ও ধন-সম্পদ লুট করতেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা
আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক- হোসনা আফরোজা
নিউইয়র্কে ফেলানী দিবস পালিত
ড. ইউনূসের ‘থ্রি জিরো’ আন্দোলনের প্রশংসায় আল গোর
