চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১২:২৩ এএম
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজ (শনিবার) চুয়াডাঙ্গা সদর উপজেলায় আধুনিক মানের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্ভোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষযক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এসময় চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন “যার জন্ম না হলে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ পেতাম না। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিলো তারা হলেন বীর মুক্তিযোদ্ধা। তাদের কথা চিন্তা করে সরকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছে। শনিবার বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের শুভ উদ্ধোধন করেন তিনি। চুয়াডাঙ্গা শহরের এতিমখানা পাড়ায় ২ কোটি ৪৫ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে তিন তলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সাবেক জেলা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় টিএমএসএস ও পিএইচপি গ্রুপের মতবিনিময় অনুষ্ঠিত
দেশকে শক্তিশালী ভিত্তি দিতে জাতির পিতা সবকিছুই করেছেন: পররাষ্ট্রমন্ত্রী
চুয়াডাংগায় সরকারী ডাকবাংলো হতে বিআরটিএ কর্মকর্তার মরদেহ উদ্ধার
মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
ঐতিহ্যবাহী গরুর গাড়ি যেন এখন রূপকথার গল্প
নওগাঁয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর প্রস্তুতি সম্পর্কে মতবিনিময় সভা
সভ্যতার অনুপম নিদর্শন আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদ ও মঠ
ইউএনজিএ ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ
