এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর পরিদর্শনে চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষে নওগাঁর বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার জাদুঘর পরিদর্শনে আসেন চীনের সাংস্কৃতিক ও পর্যটন উপমন্ত্রী লি কুউন। শনিবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি পাহাড়পুর আসেন।
এ সময় তাকে স্বাগত জানান, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, থানা অফিসার ইনচার্জ মো. শাহ্জাহান আলী, পাহাড়পুর বৌদ্ধ বিহার কাস্টোডিয়ান ফজলুল করিম আর্জু। চীনের প্রতিনিধি দল বৌদ্ধ বিহার ঘুরে দেখেন এবং জাদুঘর পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় চীনা উপমন্ত্রী লি কুউন ও প্রতিনিধি দল বাংলাদেশের পুরাকীর্তির উন্নয়নে এক যোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাগণকে তার দেশে প্রশিক্ষণের মাধ্যমে চীনে পুরাকীর্তির সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
পাহাড়পুর বৌদ্ধ বিহার পরিদর্শনে চীনের উপমন্ত্রী লি কুউন
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:১২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সকালে কারফিউতে রাজধানীর সড়ক যেমন দেখা গেলো
সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব নারীর সৃষ্টিশীল শক্তিকে বাধাগ্রস্ত করছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
যে শর্তে সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি বিএনপি
আদমদীঘিতে বিশেষ বরাদ্দে বিভিন্ন উপকরণ বিতরণ করলেন সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার
বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ
১৫০ রানের ঐতিহাসিক জয় বাংলাদেশের
ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে বিনম্র শ্রদ্ধায় পালিত হল শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৩
দুপচাঁচিয়ায় পূজা মেলায় ফিরেছে মাটির শিল্প।
