চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুরে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক পোল থেকে বিদ্যুতায়িত হয়ে আহত মাদ্রাসা ছাত্র তাসলিম উদ্দিন (২৩) মারা গেছেন। ই রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে রাতে অবস্থার অবনতি হলে ছেলেকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সকালে মারা যান তিনি। নিহত তাসলিম উদ্দিন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের মীরপাড়া নিবাসী সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক রকিব উদ্দিনের ছেলে। তিনি খুলনার দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ফাজিল ২য় বর্ষের ছাত্র। তিন ভাইবোনের মধ্যে তাসলিম উদ্দিন ছিলেন সবার বড়।
আন্দুলবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আহত মাদ্রাসা ছাত্র তাসলিম মারা গেছেন
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১১:৩৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
দুর্গাপূজা হলো সাম্যে ও মৈত্রীর প্রতীক : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
আন্দোলনকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিচার্জ
দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালন করতে সরকার সর্বোচ্চ সহায়তা দিবে,বগুড়া জেলা প্রশাসক-হোসনা আফরোজ
দেশে যত অন্যায় হয়েছে ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছর টাকা ছাপিয়ে ঋণ ১ লাখ ৩২ হাজার কোটি
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী আর নেই
জীবননগরের উথলিতে ছাত্রদলের আলোচনা সভা
জাতীয় ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে’ সরকারের ১০০ কোটি টাকার অনুদান
