নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। তিনি নিউইয়র্ক এসে পৌছার পর ২৫ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর সম্মানে আয়োজিত গণ সংম্বর্ধনা সভায় যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং জাতিসংঘের অধিবেশে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার। মাঝে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজ সভায় যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ইউনূস। ঢাকা থেকে প্রাপ্ত ক‚টনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নোবেল পুরষ্কার বিজয়ী প্রফেসর ইউনূসের জাতিসংঘে এটি হবে তার প্রথম যোগদান। এজন্য প্রফেসর ইউনূসের নিউইয়র্ক সফর বেশ গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘে তার ভাষণের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আগ্রহ থাকবে বলে বিশেষজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন। সূত্র মতে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের সময় প্রফেসর ইউনূসের সাথে ছোট পরিসরের সফর সঙ্গী থাকবে। নিতান্তই যে সকল সরকারী কর্মকর্তার কাজ রয়েছে শুধু তারাই তার এবারের সফর সঙ্গী হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হ”েছ এবারের ৭৯তম সাধারণ অধিবেশন। অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরমধ্যে হাই লেভেল জেনারেল ডিবেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।
প্রফেসর ইউনূস নিউইয়র্ক আসছেন ২২ সেপ্টেম্বর : ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ০২:২৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
২০২৫ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু
বুলডোজার ছাড়াই ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২
৩০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এনআরবি গ্লোবাল কনভেনশন ২০২৫
বাংলাদেশে ৫৫ বছরে ২২ প্রেসিডেন্ট
আমার চাচা আবদুল গাফফার চৌধুরী-- মাহমুদ রেজা চৌধুরী
ব্যবসায়ী পিটিয়ে চেক লিখে নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত
সার্বিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে এই বইটি: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ক্রিকেট, বিজ্ঞাপন, ব্যবসা : এবার তিনি এমপি হবেন -- রিয়াদ খন্দকার
