মুক্তধারা ফাউন্ডেশনের ২০২৫-২০২৬ কার্যকরী পরিষদের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ডা: জিয়াউদ্দিন আহমেদ। গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত কার্যকরী পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবী। ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা সফলভাবে সম্পন্ন হওয়ার পর নতুন কার্যকরী পরিষদ দায়িত্ব গ্রহণ করবে মর্মে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমান কার্যকরী পরিষদই ২০২৫ বইমেলার দায়িত্ব পালন করবে।
বইমেলা প্রস্তুতি পরিকল্পনা: ৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলাকে সফল করতে বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার একটি প্রস্তুতি কমিটির রূপরেখা উপস্থাপন করেন। তাঁরই নেতৃত্বে বইমেলা পরিচালিত হবে। এই কমিটিতে তরুণ স্বেচ্ছাসেবকদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারপারসন ড. নূরুন নবী, নবনির্বাচিত চেয়ারপারসন ড. জিয়াউদ্দিন আহমেদ, বইমেলার আহ্বায়ক রোকেয়া হায়দার ও ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন: উপদেষ্টা ড. আবদুন নূর ও গোলাম ফারুক ভূঁইয়া, ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ ও সউদ চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিইও বিশ্বজিত সাহা, সহ-সাধারণ সম্পাদক ফাহিম রেজা নূর, কোষাধ্যক্ষ সাবিনা হাই উর্বি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুরাদ আকাশ, প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন, কার্যকরী সদস্য ডা: ফাতেমা আহমেদ, ড. ওবায়দুল্লাহ মামুন, নসরত শাহ আজাদ ও তানভীর রাব্বানী।
গত ৩৩ বছর ধরে বাংলাদেশ ও পশ্চিমবেঙ্গের বাইরে সর্ববৃহৎ বাংলা বইমেলার আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন। ৩৪তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২৩-২৬ মে, ২০২৫ পর্যন্ত জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে। অন্যান্য বারের মতো এ বইমেলাও সকল অভিবাসী বাঙালির অংশগ্রহণে সার্থক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজক কমিটি।
২০২৫ নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার প্রস্তুতি শুরু
প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৩:৫৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আসাদ চৌধুরী ভাইকে ঘিরে দিন যায় রাত যায় আবার দিন আসে--- আকবর হায়দার কিরন
সাকিবের রেকর্ড ভাঙলেন তাসকিন
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা
বগুড়া আদমদীঘিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরন
"ইউ এস এ ৯৭-৯৯ পিকনিক ২০২৫"
বগুড়ার কাহালু উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক
Muslim Family Law Could Be Reformed in Bangladesh: A Solemn Milestone Would Be Divorce and Equal Property Sharing-Dr. Pamelia Riviere
বগুড়া সিটি কর্পোরেশন এর প্রথম প্রশাসক হলেন এম আর ইসলাম স্বাধীন
