চলমান বন্যায় এখন পযর্ন্ত দেশে ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। এ মুহূর্তে ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি। আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৫ জন। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। flood-3 ছবি: স্টার মেইল চলমান বন্যায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ফেনী জেলায়।
সেই সঙ্গে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা বন্যার কবলে পড়েছে। এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, জেলার হিসাব ছাড়াও বন্যা আক্রান্ত উপজেলার সংখ্যা ৭৭টি। এসব উপজেলা প্লাবিত/ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ইউনিয়ন/পৌরসভা ৫৮৯টি। প্রেস উইং থেকে জানানো হয়, ১১ জেলায় মোট ৯ লাখ ৪৬ হাজার ৭৬৯ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৪৮ লাখ ৬৯ হাজার ২৯৯ জন। মারা গেছেন ১৫ জন, যার মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী ২ জন। মারা যাওয়ার মধ্যে কুমিল্লায় ৪, চট্টগ্রামে ৪, ফেনীতে ১, নোয়াখালীতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ এবং কক্সবাজারে ৩ জন রয়েছেন।
বন্যায় এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধকোটি মানুষ
প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০২:৩৭ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আমাদের নির্বাচন নিয়ে অন্য দেশের মাথাব্যথা কেন, ওবায়দুল কাদেরের প্রশ্ন
বগুড়া জেলা প্রশাসক সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিদর্শন
খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার দাবিতে ৫৮২ বিশিষ্ট নাগরিকের বিবৃতি
বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্টিত
হাসপাতাল দুটির ভিতর দিয়ে একটি রাস্তা দ্রুত নির্মানের ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ
গণি মিঞার হাসি ও ধোপা দিঘী--- মিনহাজ আহমেদ
বগুড়ার,আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে নানা উপকরন বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক
