মিছিলের পর মিছিল আসছে তো আসছেই। এর যেন শেষ নেই। লোকে লোকারণ্য হয়ে উঠেছে কেন্দ্রীয় শহীদ মিনার। স্লোগানে স্লোগানে উত্তাল। শুক্রবার বেলা তিনটার দ্রোহ যাত্রা পরিণত হয়েছে জনসমুদ্রে। যাতে যোগ দিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মীসহ আপামর জনতা।
গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ও অসংখ্য শিক্ষার্থী জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে একত্র হন তারা। এরপর মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে, টিএসসি থেকে শহীদ মিনারে এসে জড়ো হন। বর্তমানে স্লোগানে স্লোগানে উত্তাল শহীদ মিনার।
শহীদ মিনার জনসমুদ্র
প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০১:১৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
"What Sarjis said about the distribution of sweets on August 15, 1975” -- Pamelia Riviere
শাহবাগে পুলিশের ব্যারিকেড ভাঙলো কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ডাকা আন্দোলনকারীরা
নবাগত পুলিশ সুপার জাকির হাসান বগুড়া জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ
ঢাবিতে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ
বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
আদমদীঘি বাসি বাঙ্গালীর ঐতিহ্য নবান্ন উৎসবে মেতেছে
