এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : (১০ জুলাই বুধবার) পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম বগুড়া জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়ে আগমন করলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।এরপর বিদায়ী পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম নবাগত পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান।
নবাগত পুলিশ সুপার জাকির হাসান, পিপিএম মহোদয় বগুড়া জেলা পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণের পর তিনি পুলিশ অফিস, বগুড়ার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসার ও ফোর্সগণের সাথে শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।জাকির হাসান, পিপিএম ২৫তম বিসিএস এর একজন অন্যতম মেধাবী, দক্ষ ও চৌকষ পুলিশ কর্মকর্তা।উল্লেখ্য যে, বগুড়া জেলায় যোগদানের পূর্বে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নবাগত পুলিশ সুপার জাকির হাসান বগুড়া জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১০:৫২ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ঢাবিতে শিক্ষার্থীদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ
বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার স্থাপন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
আদমদীঘি বাসি বাঙ্গালীর ঐতিহ্য নবান্ন উৎসবে মেতেছে
জনগণ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান ঢাবি শিক্ষার্থীদের
'বিএনপি-জামায়াতকে এবার এত সহজে ছাড়া হবে না'-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
