পাঁচপুকুরিয়া, মনোহরগঞ্জঃ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পাঁচপুকুরিয়া গ্রামে অনুষ্ঠিত হল বিনামূল্যে বই বিতরণ উৎসব। কথাসাহিত্যিক ঔপন্যাসিক শিব্বীর আহমেদ এর উদ্যোগ ও আয়োজনে গত ৮ মার্চ শুক্রবার বিকালে সাহেব বাড়ির উঠোনে গ্রামের তরুণ সমাজের মধ্যে এই বই বিতরণ করা হয়। বই বিতরণ উদ্বোধন করেন মনোহরগঞ্জ খিলা আজিজ উল্লাহ হাই স্কুলের সাবেক শিক্ষক মোজহারুল ইসলাম ফারুক বিএসসি। তাকে সহযোগিতা করেন গ্রামের তরুণ শিবলী সাদিক। বই বিতরণ উদ্বোধন করে ফারুক বিএসসি বলেন, ‘গ্রামের তরুণদের মাঝে এই বিতরণের ফলে গ্রামের তরুণরা আবারো বইমুখী হবে।
লেখাপড়ায় আগ্রহী হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’ তিনি আরো বলেন, ‘বর্তমান ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। এই বিতরণ গ্রামের তরুণ সমাজকে মোবাইল থেকে বইয়ের মধ্যে ফিরিয়ে এনে লেখাপড়া মনোযোগী করতে সহায়তা করবে।’ সৃজনশীল বইয়ের পাশাপাশি পবিত্র কোরআন, ইসলামিক বই, গল্প, কবিতা, উপন্যাস, শিশুতোষ ছড়া গল্পের বই, ২০২৪ সালে বইমেলায় প্রকাশিত বই সহ প্রায় দেড়শ নতুন এবং পুরাতন বই গ্রামের তরুণদের কাছে বিতরণ করা হয়। গ্রামের তরুণদের পাশাপাশি মাদ্রাসার ছাত্ররাও বেশ উৎসাহ সহকারে বই সংগ্রহ করে
মনোহরগঞ্জের পাঁচপুকুরিয়া গ্রামে বই বিতরণ উৎসব
প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১২:৫৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেবো: ওবায়দুল কাদের
ডিআইজি রাজশাহী রেঞ্জ এ যোগদান করেন মো. আশিক সাঈদ
স্মৃতি- বিস্মৃতি : থার্ড ডিভিশনে ম্যাট্রিক -- হাসান মীর
আদমদিঘীতে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত
যত স্বপ্ন ভস্মীভূত - জাকিয়া রহমান
ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন
প্রফেসর ইউনূস নিউইয়র্ক আসছেন ২২ সেপ্টেম্বর : ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর
যে মেলায় জীবনসঙ্গী খুঁজে নেন তরুণ-তরুণীরা
