মঙ্গলবার (১৪ মার্চ) বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ৮টার দিকে ২০০ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন ২৫৯ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। ১৭৪ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৭৩ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬৮ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের মুম্বাই। ১৫৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৫৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। ১৪৯ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন। ১৪৮ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ভারতের কলকাতা।
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৭:৪৪ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ
ছাত্র জনতার জয়কে দ্বিতীয় স্বাধীনতা বললেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস
১৯ ও ২০ এপ্রিল নিউ ইয়র্কে রেমিট্যান্স ফেয়ার
ক্রিকেট, বিজ্ঞাপন, ব্যবসা : এবার তিনি এমপি হবেন -- রিয়াদ খন্দকার
আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট
আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বাংলা ও মহীশূরের ভূমিকা-মোস্তফা সারওয়ার
আদমদীঘিতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন
ঢাকায় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মিলন মেলা : যোগ দিলেন কেন্দ্রীয় নেতারা
