নিউইয়র্ক (ইউএনএ): প্রবাসী বাংলাদেশীদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ঐক্যের প্রতীক হিসেবে অতীতের মতো এবছরও নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১৭ মে রোববার সিটির জ্যাকসন হাইটস এলাকায় এই প্যারেড অনুষ্ঠিত হবে। সিটির ইতিহাসে এবারের প্যারেড হবে বাংলাদেশীদের চতুর্থ প্যারেড। এবারের প্যারেডটি যৌথভাবে আয়োজন করছে নিউইয়র্কের চারটি সংগঠন যথাক্রমে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ), হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ও বাংলাদেশী- আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা)। প্যারেডকে ঘিরে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত মিট দ্যা প্রেসে আয়োজকরা এসব তথ্য জানান। এসময় দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভেদাভেদ ভুলে সকল প্রবাসী বাংলাদেশীকে ‘বাংলাদেশ ডে প্যারেড-২০২৬’ সফল করার জন্য আহŸান জানানো হয়। খবর ইউএনএ’র। জনাকীর্ণ মিট দ্যা প্রেসে বাংলাদেশ ডে প্যারেড কমিটির গ্র্যান্ড মার্শাল এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ, চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারী ফাহাদ সোলায়মান, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর লায়ন ফেডি রকি, কো-অর্ডিনেটর আব্দুস সোবহান ও বাপা’র সভাপতি ক্যাপ্টেন প্রিন্স আলম প্যারেডের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা, প্যারেড কমিটির উপদেষ্টা নাসির আলী খান পল,
বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট- ৩০ এর আগামী প্রাইমারী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ শামসুল হক, কমিউনিটি অ্যাক্টিভিস্ট তরিকুল ইসলাম মিঠু, নতুন প্রজন্মের প্রতিনিধি ফয়সাল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বাংলাদেশ ডে প্যারেড কমিটির চিফ কো-অর্ডিনেটর আহসান হাবীব, বিশিষ্ট শিল্পপতি ও নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান মঞ্চে উপবিষ্ট ছিলেন। মিট দ্যা প্রেসে জানানো হয়, আগামী ১৭ মে রোববার সকাল ৯টা থেকে বেলা আড়াইটা (২:৩০ মিনিট) পর্যন্ত জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউয়ের ৬৯ স্ট্রিট থেকে ৮৯ স্ট্রিট পর্যন্ত এলাকায় প্যারেডটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে সিটি কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ জানান, এবারের আয়োজন আগের যেকোনো সময়ের তুলনায় আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় হবে এবং শতাধিক সংগঠন অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা আরও জানান, প্যারেডে অপর গ্র্যান্ড মার্শাল থাকবেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক এমপি এম এম শাহীন।
এছাড়াও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূত ফেডারেল জজ নুশরাত জাহান এবং নিউইয়র্ক স্টেট জজ সোমা সাঈদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্যারেডের সাংস্কৃতিক পর্বে যেসব সংগঠন ভালো করবে তাদের জন্য সানাই রেষ্টুরেষ্ট-এর পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তিনটি পুরষ্কার প্রদানের ঘোষণা দেন রেষ্টুরেন্টটির অন্যতম অংশীদার আব্দুস সোবহান। মিট দ্যা প্রেসে এক প্রশ্নের উত্তরে জানানো হয় যে, ‘বাংলাদেশ ডে প্যারেড’ নামে বছরে একটি প্যারেড-ই হওয়ার নিয়ম রয়েছে। যে সংগঠন আগে আবেদন করে সাধারণত সেই সংগঠন-ই সিটি পুলিশ বিভাগের অনুমতি পায়। একটি দেশের নামে একটি প্যারেড-ই হতে সিটি কর্তৃপক্ষ অনুমতি দেয়। তবে অন্য যে কোন নামে যেকোন সংগঠন প্যারেড আয়োজন করতে পারে।
অপর এক প্রশ্নের উত্তরে কর্মকর্তারা জানান, বাংলাদেশ সোসাইটি সহ প্রবাসের শতাধিক সংগঠন প্যারেডে আংশ নেবে বলে আশা করা হচ্ছে এবং কোন রাজনৈতিক সংগঠন নীতিগতভাবেই প্যারেডে অংশ নেয়ার কথা নয়। অপর এক প্রশ্নের উত্তরে জানানো হয়, এবারের প্যারেডে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের বাংলাদেশী তারকারা অংশ নেবেন। ইতোমধ্যে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা এবং অভিনেতা চঞ্চল চৌধুরী অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও থাকবেন সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন, নওশিন, প্রতীক হাসান, চিত্র নায়িকা মাহিয়া মাহি, নায়ক জায়েদ খান, অভিনেত্রী রিচি সোলাইমান, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা প্রমুখ।
মিট দ্যা প্রেসে কমিউনিটিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান নিউইয়র্কে ‘বাংলাদেশ ডে প্যারেড’ ১৭ মে
প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ১০:০৩ এএম
প্রবাস রিলেটেড নিউজ
বাংলাদেশ মনে হচ্ছে দুর্নীতির একটি সুপ্ত আগ্নেয়গিরি-- মনজুর আহমেদ
বিশ্বশান্তিতে অবদান রাখায় সম্মানসূচক ডক্টরেট পেলেন আবু জাফর মাহমুদ
অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো ঢাকার মার্কিন দূতাবাস
জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় শাহ্ ফাউন্ডেশনের রমজানের খাদ্য সামগ্রী বিতরণ
ছড়াটে সম্মাননা প্রদান করলো চার গুণীব্যক্তিকে
গণতান্ত্রিক, মানবিক ও কল্যাণ রাষ্ট্রই তারেক রহমান সরকারের ভিশন-মিশন
ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন ৮ই ফেব্রুয়ারী লস এন্জেলেস
Bangladesh calls for stronger global cooperation on safe migration at UN forum
