বগুড়ার সাংবাদিকদের সঙ্গে রাজশাহী রেন্জ ডিআইজির সাথে মতবিনিময়

বাংলাদেশ ১০ নভেম্বর ২০২৬ ২৯৬১
বগুড়ার সাংবাদিকদের সঙ্গে রাজশাহী রেন্জ ডিআইজির সাথে মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

৫ আগস্টের পর সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে পুলিশ। আমাদের অনেক অফিসার এখন কারাগারে বন্দি, কতজনকে অব্যাহতি দেয়া হয়েছে। অথচ সেই পুলিশই বিগত সময়ের চেয়ে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিয়েছে পুলিশ। তিনি বলেন পুলিশকে এমন জায়গায় দাড় করানো হবে যে পুলিশ মানুষকে কখনো মারবে না,মানুষের সেবা করে যাবে, নোংরা জায়গায় থেকে টাকা উত্তোলন করবে না, বলে বক্তব্য রাখছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী পিপিএম।

মঙ্গলবার (১০ নভেম্বর ) বেলা ১২টায় বগুড়া পুলিশ সুপার কার্যালয় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এসময় তিনি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন বিষয়ে প্রসঙ্গ তুলে কথা বলেন।

জেলার মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ডিআইজি বলেন, রাজশাহী বিভাগের প্রতিটি জেলায় মাদক নিয়ন্ত্রণ করা হবে। মাদকে রুট ধরে কাজ হবে। যে জড়িত থাকুক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বগুড়ার কিশোর গ্যাং নিয়ন্ত্রণে তিনি বলেন, গুরুজনরা সচেতন হলে কিশোর গ্যাং গড়তো না। শহরের কিশোর নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। সচেতননা সৃষ্টি করতে হবে। শুধু পুলিশ নয় পরিবারকে সচেতন হতে হবে, সন্তান কোথায় যায়, কার সাথে মিশে।

পুলিশের উপর আস্থা ফিরানোর বিষয়ে ডিআইজি বলেন, ৫ আগষ্টের পর পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে। অনেক অফিসার কারাগারে বন্দি আছে। পুলিশের মাঝে যে পরিমাণ শাস্তি দেয়া হয়েছে তা অন্য কোন ক্যাডারের মাঝে দেয়া হয়নি। এখন পুলিশ আগের তুলনায় অনেক ভাল। পুলিশ কাজ করছে। তাকে সহযোগীতা করুন। পুলিশ আগের পুলিশ নেই। অনেক ভাল পুলিশিং চলছে।

মতবিনিময় সভায় বগুড়া জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন, পিবিআই পুলিশ সুপার মনিরুজ্জামান, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, সিনিয়র সাংবাদিক মিলন রহমান, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক, আমেরিকার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন