রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুনাক উপদেষ্টার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

বাংলাদেশ ৮ নভেম্বর ২০২৬ ২৮৮৭
রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুনাক উপদেষ্টার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

শনিবার (০৭ নভেম্বর ২০২৬ ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে বিদায়ী ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম এবং মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, রাজশাহী রেঞ্জ, পুনাক, বাংলাদেশ-এর বিদায় উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।

এ সময় আরএমপির পুলিশ কমিশনার বিদায়ী ডিআইজি ও পুনাকের উপদেষ্টা মিসেস শামীম আরা হককে রাজশাহী রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। পাশাপাশি তাঁদের কর্মজীবনের বিভিন্ন অবদান ও স্মৃতিচারণ করে পরবর্তী কর্মজীবন ও ব্যক্তিজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

পুলিশ সুপার, সিরাজগঞ্জ মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) বলেন, বিদায়ী ডিআইজি এর দিকনির্দেশনা ও নেতৃত্বে রাজশাহী রেঞ্জের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত হয়েছেন। তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা ও অবদান সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

পুলিশ সুপার, নওগাঁ জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিদায়ী ডিআইজি এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়। তাঁর আন্তরিকতা, দক্ষ নেতৃত্ব ও সহযোগিতা ভবিষ্যতেও সহকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

পুলিশ সুপার বগুড়া মির্জা সায়েম মাহমুদ বলেন, স্যার খুব ভালো একজন মানুষ ছিলেন, স্যারের কাছ থেকে আমরা অনেক কিছু দক্ষতা ও শিক্ষণীয় কাজ শিখতে পারলাম, আমি স্যারের ভবিষ্যৎ সাফল্যমন্ডিত কামনা করছি।

রাজশাহী রেঞ্জ অফিসের পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, পিপিএম বলেন, বিদায়ী ডিআইজি এর পেশাদারিত্ব, দূরদর্শিতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা তাঁকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক-এই প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জের সকল জেলা পুলিশ সুপার; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী; পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীসহ আরএমপি, রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় এবং রাজশাহী জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ছবিতে দেখুন

রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুনাক উপদেষ্টার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার
রাজশাহী রেঞ্জ ডিআইজি ও পুনাক উপদেষ্টার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন