নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ : ডিআইজি

বাংলাদেশ ৫ নভেম্বর ২০২৬ ৩০৩৫
নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ : ডিআইজি

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি নওগাঁ জেলা পুলিশের বার্ষিক পুলিশ প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যালয় বার্ষিক পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি নওগাঁ পুলিশ লাইনসের রিজার্ভ অফিস, জেলা বিশেষ শাখা (ডিএসবি) কার্যালয় এবং সদর কোর্ট পুলিশ অফিস পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতার বিভিন্ন দিক পর্যালোচনা করেন ডিআইজি। এ সময় তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে জনসেবামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবন নির্মাণকাজের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ, নওগাঁ।

ছবিতে দেখুন

নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ : ডিআইজি
নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ : ডিআইজি
নওগাঁ সদর মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজশাহী রেঞ্জ : ডিআইজি
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন