ফেনী পাইলট হাই স্কুল এস.এস.সি-৭৯ ব্যাচের পুনর্মিলনী ১২ ডিসেম্বর
অনুষ্ঠানে "গেস্ট অব অনার" হিসেবে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব গোলাম হায়দার মজুমদার

শাহরিয়ার চৌধুরী
ফেনী সরকারি পাইলট হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এস.এস.সি ব্যাচ ১৯৭৯)-এর পুনর্মিলনী আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিদ্যালয়ের গৌরবময় ১৪০ বছর উদযাপন উপলক্ষে "গৌরবের ১৪০ বছর (১৮৮৬-২০২৬)" শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে "গেস্ট অব অনার" হিসেবে উপস্থিত থাকবেন পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব গোলাম হায়দার মজুমদার। পুনর্মিলনীতে দেশ ও বিদেশ থেকে প্রায় ৪৫ জন প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা এবং "কৃতীছাত্র সম্মাননা" স্মারক প্রদান করা হবে।
আয়োজকরা জানান, ঢাকা, চট্টগ্রাম, ফেনী এবং ওভারসিজ কো-অর্ডিনেশন—এই চারটি কো-অর্ডিনেশন কমিটির মাধ্যমে মূল অনুষ্ঠানটি ঢাকায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে মোট ৯টি কমিটি কাজ করছে। প্রোগ্রামের কনভেনর হিসেবে রয়েছেন এস.এস.সি ব্যাচ ১৯৭৯-এর প্রাক্তন ছাত্র মোঃ শাহজাহান পাটোয়ারী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন প্রধান শিক্ষক ও পরিচালক ড. জিয়া উদ্দিন বেগ।
ছবিতে দেখুন


