৪ এপিবিএন, বগুড়ায় ডিআইজি (প্রশাসন) মহোদয়ের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ১৯ নভেম্বর ২০২৬ ৩০৭২
৪ এপিবিএন, বগুড়ায় ডিআইজি (প্রশাসন) মহোদয়ের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা-এর ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ শাহজাহান, পিএইচডি ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), নিশিন্দারা, বগুড়া পরিদর্শন করেন। আগমনের পর তাঁকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অভ্যর্থনা জানান ৪ এপিবিএন, বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার। এ সময় ৪ এপিবিএনের একটি সুসজ্জিত ও চৌকস দল ডিআইজি (প্রশাসন) কে গার্ড অব অনার প্রদান করে।

পরবর্তীতে অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার এর সভাপতিত্বে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ডিআইজি (প্রশাসন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের কল্যাণ, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসূদন রায়, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন মন্ডল সহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

ছবিতে দেখুন

৪ এপিবিএন, বগুড়ায় ডিআইজি (প্রশাসন) মহোদয়ের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
৪ এপিবিএন, বগুড়ায় ডিআইজি (প্রশাসন) মহোদয়ের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
৪ এপিবিএন, বগুড়ায় ডিআইজি (প্রশাসন) মহোদয়ের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন