রাজশাহী রেন্জের ডিআইজি’র সংগে টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ ১১ নভেম্বর ২০২৬ ২৯৬১

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
বুধবার (১১ নভেম্বর ) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে অধ্যাপক ড. হোসনে-আরা বেগম,(বগুড়া ) টিএমএসএস (TMSS)-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী, পিপিএম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন এবং সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম, জনকল্যাণ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ সময় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ছবিতে দেখুন

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
