যুক্তরাষ্ট্রে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক তামান্না মৌয়ের স্বামী

প্রবাস সংবাদ ৬ আগস্ট ২০২৬ ২৮৮৭

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খান। তিনি সাংবাদিক ও উপস্থাপিকা তামান্না মৌয়ের স্বামী।

যুক্তরাষ্ট্রে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন সাংবাদিক তামান্না মৌয়ের স্বামী

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ব্যাংক কর্মকর্তা মহিউদ্দিন খান। গত ২৭ জুলাই (সোমবার) নিউইয়র্কের একটি হাসপাতালে ৪৬ বছর বয়সে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিন মাসেরও বেশি সময় ধরে তিনি এই ব্যাধির সঙ্গে সাহসিকতার সঙ্গে লড়াই করছিলেন।

পেশাগত জীবনে একটি বেসরকারি ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। ব্যক্তিজীবনে অত্যন্ত জনপ্রিয় এই মানুষটি মৃত্যুর সময় স্ত্রী ও দুটি ছোট সন্তান রেখে গেছেন। গত ২৮ জুলাই পার্কচেস্টার জামে মসজিদে তাঁর জানাজা সম্পন্ন হয়।

তাঁর সহধর্মিনী তামান্না মৌ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় অধ্যয়ন করছেন এবং টাইম টিভিতে খণ্ডকালীন উপস্থাপক হিসেবে কর্মরত। গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুই শিশু ও স্বামীর মরদেহ নিয়ে তিনি বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন।

মহিউদ্দিন খানের অকালপ্রয়াণে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং টাইম টেলিভিশন পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন