মানসিক শান্তি বজায় রাখতে বর্জন করুন ১২টি অভ্যাস
দৈনন্দিন জীবনের কিছু বাজে চর্চা ও বাড়তি উদ্বেগ মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়। সহজ ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে আজই বর্জন করুন ১২টি ক্ষতিকর অভ্যাস।

দৈনন্দিন জীবনে মানসিক স্বস্তি বজায় রাখতে বিশাল কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। চিন্তাভাবনা ও অভ্যাসে সামান্য রদবদল আনলেই মানসিক চাপ অনেকটাই কমানো সম্ভব। নিজেকে ঝামেলামুক্ত রাখতে ১২টি ক্ষতিকর চর্চা আজই ত্যাগ করা উচিত।
প্রথমত, সবাইকে সন্তুষ্ট করার প্রবণতা ছাড়তে হবে এবং নিজের সীমা বজায় রেখে 'না' বলা শিখতে হবে। অনর্থক তর্কে জড়িয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টার চেয়ে নিরবতা পালন অনেক বেশি কার্যকর। অন্যের অর্জনের সঙ্গে নিজের অবস্থার তুলনা না করে নিজের বিকাশে মনোযোগ দেওয়া দরকার। পাশাপাশি, পরিচিতদের কাছে অতিমাত্রায় প্রত্যাশা না রেখে নিজের ভাবনার ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি।
অতীতের ব্যর্থতা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তায় বর্তমানকে নষ্ট করা অনুচিত। এছাড়া, অপ্রয়োজনীয় ব্যক্তিগত গোপনীয় বিষয় সবার কাছে প্রকাশ করা বন্ধ করতে হবে। অন্যের সমস্যার সমাধান করতে গিয়ে নিজের জীবন এলোমেলো না করে সামর্থ্য অনুযায়ী পাশে থাকা উচিত। লোকদেখানিক কেনাকাটা ও অতিরিক্ত ব্যয় এড়িয়ে সঞ্চয়ের অভ্যাস গঠন করা প্রয়োজন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিমাত্রায় সময় অপচয় বন্ধ করা এবং পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য ও ব্যায়ামের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক যত্ন নেওয়া আবশ্যক। মানসিক কষ্টদায়ক সম্পর্ক থেকে নিজেদের দূরে রাখাই শ্রেয়।
শান্তিপূর্ণ জীবনের জন্য প্রতিদিন সকালে তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে দিন শুরু করুন। দিনের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণের পাশাপাশি নিজের জন্য খানিকটা সময় রাখুন। রাতে ঘুমানোর পূর্বে পরবর্তী দিনের পরিকল্পনা করে রাখা স্বস্তিদায়ক জীবনের অন্যতম উপায়।
