নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রবাস সংবাদ ১৯ নভেম্বর ২০২৬ ৩১০৯

রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরষ্কার প্রবর্তনের দাবী মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন : স্বপন এমপি

নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত

নিউইয়র্ক (ইউএনএ): ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন ইউএসএ’র উদ্যোগে আলোচনা সভা আর দোয়া মাহফিলের মধ্যদিয়ে নিউইয়র্কে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক, আফ্রো-এশিয়ার গণমানুষের অধিকার আদায়ের অবিসম্বাদিত মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবাষিকী পারিত হয়েছে। মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্ট পার্টি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সাবেক তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।

সভায় ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয়ভাবে মওলানার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরষ্কার প্রবর্তনের জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানানো হয়েছে। অপরদিকে সভায় জহির উদ্দিন স্বপন এমপি বলেন, মওলানা ভাসানী এখন আর রাজনীতিক নন, তিনি একটি আদর্শে পরিণত হয়েছেন। তার আদর্শ বাস্তবায়নের জন্য অতীতের মতো বর্তমান বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, উত্তরসূরী হিসেবে মওলানার ধানের শীর্ষ বহন করে চলেছে বিএনপি। তিনি ফাউন্ডেশনের ওয়েবসাইটও উদ্বোধন করেন। খবর ইউএনএ’র।

ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর)-এর কেন্দ্রীয় মহাসচিব কাজী মোহাম্মদ নাহিদ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কাইয়্যুম। সভায় রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও জাতীয়ভাবে ভাসানী পুরষ্কার প্রবর্তনের দাবী সহ ৮ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পাঠ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবীগুলো তুলে ধরার জন্য তার কপি জহির উদ্দিন স্বপনের কাছে হস্তান্তর এবং ওয়েবসাইট-এর বিস্তারিত তুলে ধরেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। সভায় মওলানা ভাসানীর উপর রচিত মরহুম আতিকুর রহমান সালু’র লেখা কবিতা আবৃত্তি করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক এম এ সাদেক। অনুষ্ঠান পরিচালনা করেন অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব এস এম ফেরদৌস।

সভায় মওলানা ভাসানীর উপর স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক ও লেখক মনজুর আহমদ, ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মঈনুদ্দীন নাসের, সিনিয়র সাংবাদিক তাসের মাহমুদ, সিনিয়র সাংবাদিক ও লেখক সাঈদ তারেক, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এপিএস আজিজুর রহমান, বিশিষ্ট রাজনীতিক গিয়াস আহমেদ, ফাউন্ডেশনের সহ সভাপতি মোস্তফা করিম ফরিদ ও নতুন প্রজন্মের সাইফান নিহান।

সভায় বক্তারা বলেন, মওলানা ভাসানী কখনো ক্ষমতার রাজনীত করেননি। তিনি ক্ষমতায় না থেকেও ক্ষমতা নিয়ন্ত্রণ করতেন। শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের সকল নেতাই তাকে সম্মান ও সমিহ করতেন। তার তুলনা তিনি নিজেই। বক্তারা বলেন, বাংলাদেশের চলমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর মতো নেতার বড় প্রয়োজন। বক্তারা মওলানা ভাসানীকে বাঁচিয়ে রাখতে তার স্মৃতি চিহ্ন সংরক্ষণ সহ তাঁর নবুবিয়াত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবী জানান।

জহির উদ্দিন স্বপন বলেন, মওলানা ভাসানী এমন একজন নেতা যার আদর্শ সকল দল ও নেতার আদর্শ হতে পারে। ভাসানী ছিলেন স্বাধীন বাংলাদেশের সকল রাজনৈতিক নেতাদের নেতা, অভিভাবক। তিনি বলেন, মওলানা ভাসানী যে আদর্শের রাজনীতি করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সেই রাজনীতির অনুসারী ছিলেন। তাঁদের উত্তরসূরী হিসেবে বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শই সমুন্নত রেখে চলেছেন। মওলানার ধানের শীষ, বিএনপি’র ধানের শীষ। তিনি ভাসানী ফাউন্ডেশনের কর্মকান্ডকে স্বাগত জানিয়ে মওলানা ভাসানীকে নিয়ে আরো গবেষণা করতে হবে তার বুদ্ধিবিত্তিক রাজনৈতিক চিন্তা-চেতনা আর দর্শন নিয়ে গবেষণা করতে হবে, মওলানাকে জানতে হবে এবং জানাতে হবে।

সভার সভাপতি আলী ইমাম জহির উদ্দিন স্বপন এমপি-কে ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভূক্তির প্রস্তাব করতে তিনি আলী ইমামকে তার নেতা হিসেবে উল্লেখ করে প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন। এসময় তিনি বলেন, আমরা যখন ছাত্র তখন আমাদের নেতা ছিলেন আলী ইমাম ভাই সহ আরো অনেকেই।

ফাউন্ডেশনের স্মারকলিপির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উত্থাপিত দাবীগুলোর মধ্যে রয়েছে: মওলানা ভাসানীর মৃত্যুদিন ১৭ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা, স্বাধীনতার অন্যতম স্বপ্নদ্রস্টা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি, দেশের জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা তাঁর নামে নামকরণ, মওলানা ভাসানী আন্তর্জাতিক গবেষণা ও স্মৃতি কেন্দ্র প্রতিষ্ঠা, জাতীয় পাঠ্যক্রমে তাঁর জীবন ও দর্শন অন্তর্ভূক্তি, রাষ্ট্রীয়ভাবে জন্ম ও মৃত্যুবার্ষিকী পালন, আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রচার এবং মওলানা ভাসানী পদক প্রবর্তন।

সভায় সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন খান, এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক হককথা সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিশিষ্ট রাজনীতিক জসিম ভূইয়া, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা এবিএম ওসমান গনি, আবু তালেব চৌধুরী চান্দু, শেখ সিরাজুল ইসলাম, সহ সভাপতি কাজী আযম, হাবিবুর রহমান সেলিম রেজা, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং দলমত নির্বিশেষে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবিতে দেখুন

নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন