নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের নভেম্বর মাসে ছুটির বিজ্ঞপ্তি

প্রবাস সংবাদ ৯ নভেম্বর ২০২৬ ২৮১৩
নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের নভেম্বর মাসে ছুটির বিজ্ঞপ্তি

নিউ ইয়র্ক:

আসন্ন ‘ভেটারন্স ডে’ (Veterans Day) এবং ‘থ্যাংকসগিভিং ডে’ (Thanksgiving Day) উপলক্ষ্যে ছুটির ঘোষণা দিয়েছে নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল।

কনসুলেট জেনারেল অফ বাংলাদেশ, নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আগামী ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) ‘ভেটারন্স ডে’ এবং ২৬ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষ্যে কনসুলেটের সব ধরনের দাপ্তরিক ও কনসুলার সেবা বন্ধ থাকবে।

নির্ধারিত ছুটির দিনগুলোতে কনসুলেটের কার্যক্রম বন্ধ থাকার পর, পরবর্তী কার্যদিবসে যথারীতি সেবা চালু হবে। সংশ্লিষ্ট সকলকে ছুটির দিনগুলো বিবেচনা করে কনসুলেটের সেবা নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন