নিউইয়র্কে ভাসানী সম্মেলন ২০ সেপ্টেম্বর রোববার

সালাহউদ্দিন আহমেদ
বনিউইয়র্ক (ইউএনএ): স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ‘ভাসানী ফাউন্ডেশন নিউইয়র্ক’-এর উদ্যোগ ও আয়োজনে নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ২০ সেপ্টেম্বর রোববার এই সম্মেলন অনুষ্ঠিত হবে। সিটির উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিতব্য সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের ষষ্ঠ সম্মেলনে প্রধান আলোচক থাকবেন ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, বিশিস্ট লেখক ও গবেষক প্রফেসর সলিমুল্লাহ খান। এদিকে সংগঠনের কার্যকরী কমিটির মেয়াদ চলতি বছরে শেষ হওয়ায় নতুন কমিটি ঘোষণা করা হবে সম্মেলনে। খবর ইউএনএ’র।
রোববার বেলা ৩টা থেকে সমম্মেলনের কর্মকান্ড শুরু হবে। কর্মকান্ডের মধ্যে থাকবে মাওলানা ভাসানী ও বাংলাদেশের গণঅভুত্থান-২০২৪ নিয়ে তথ্য চিত্র প্রদর্শনী, আলোচনা, নতুন কমিটি গঠন ও লোক সঙ্গীত ও মরমী সঙ্গীতানুষ্ঠান।
সম্মেলন আলোচক হিসেবে আরো থাকবেন অষ্ট্রেলিয়ার সিডিনী ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস আনিসুজ্জামান চৌধুরী, কানায় বসবাসকারী শিক্ষাবীদ ড. আবিদ বাহার, জুলাই পরবর্তী অন্তর্Íী সরকারের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, লেখক ও গবেষক এম. সিরাজ উদ্দিন মিয়া, লন্ডনে বসবাসবারী ভাসানী গবেষক ড. লাইলী উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ-এর আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক নাহিদ এইচ খান ও বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার।
সম্মেলনের সঙ্গীত পর্বে গান পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও করিম হাওলাদার।
এদিকে সম্মেলন কমিটির এক সভায় প্রবাসে সম্মিলিতভাবে ষষ্ঠ ভাসানী সম্মেলন সফল করা এবং প্রবাসে বসবাসরত ভাসানী অনুসারীদেরকে ফাউন্ডেশনের পতাকা তলে ঐক্যবদ্ধ করার উপরও গুরুত্তারোপ করা হয়েছে। এছাড়াও তিন বছর মেয়াদী ফাউন্ডেশনের কার্যকরী পরিষদের মেয়াদ চলতি বছর শেষ হয়ে যাওয়ায় আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদকে চেয়ারম্যান ও সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর-কে সদস্য সচিব এবং কাজী আযম-কে সমন্বয়কারী করে ‘ভাসানী সম্মেলন-২০২৬’ এর আয়োজক কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি আলী ইমাম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালানা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসের এবং সম্মেলন আয়োজক কমিটির কর্মকর্তাগণ সম্মেলনটি সফল করার জন্য যুক্তরাষ্ট্রে বসবাকারী সকল বাংলাদেশীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
