বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

নিউ ইয়র্ক ৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৭০০
বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ

আকবর হায়দার কিরন

নিউ ইয়র্ক, ৮ সেপ্টেম্বর: প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনক-এর আগামী নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশন কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নির্বাচনে ‘প্যানেল এ’, ‘প্যানেল বি’ এবং ‘প্যানেল সি’ (স্বতন্ত্র) – তিনটি ক্যাটাগরির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। শীর্ষ পদে প্যানেল এ থেকে সভাপতি পদে আছেন আজমল হোসেন ও সাধারণ সম্পাদক পদে ফিরোজ আহমেদ; অপরদিকে প্যানেল বি থেকে সভাপতি পদে সলিম এম এ রহমান ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে রাব্বী ফজলে সৈয়দ ও সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তি দাস গুপ্ত অংশ নিচ্ছেন।

প্যানেল ‘এ’-এর পূর্ণ তালিকা:

সিনিয়র সহ-সভাপতি: দুলাল বেহেডো; সহ-সভাপতি: আবুল কালাম ভূঁইয়া; সহকারী সাধারণ সম্পাদক: মোহাম্মদ নওশেদ হোসেন; কোষাধ্যক্ষ: মাফিজুল ইসলাম ভূঁইয়া; সাংগঠনিক সম্পাদক: মো. জামিল আনসারী; সাংস্কৃতিক সম্পাদক: আহমেদ আর চৌধুরী; জনসংযোগ ও প্রচার সম্পাদক: সৈয়দ গাউসুল হোসেন; সমাজ কল্যাণ সম্পাদক: কোয়েস আহমেদ; সাহিত্য সম্পাদক: মোহাম্মদ এ. আখতার; ক্রীড়া ও বিনোদন সম্পাদক: মোরশেদ আলম; স্কুল ও শিক্ষা সম্পাদক: মো. মাইন উদ্দিন; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা: বেগম এম. চৌধুরী; যুব ও আইটি সম্পাদক: কাজী আর. হাসান। নির্বাহী সদস্য: সিরাজদুল্লাহ হক, মো. এ. সিদ্দিকী, মো. আবদুল বাসির, মাশুদুল হক সানু, মোহাম্মদ কাউসার আলম ও মো. এম. ইসলাম।

প্যানেল ‘বি’-এর পূর্ণ তালিকা:

সিনিয়র সহ-সভাপতি: মো. মহিউদ্দিন দেওয়ান; সহ-সভাপতি: মোহাম্মদ কামরুজ্জামান; সহকারী সাধারণ সম্পাদক: হারুন অর রশিদ; কোষাধ্যক্ষ: মোহাম্মদ নওশাদ হায়দার; সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ জেড. এইচ. খান; সাংস্কৃতিক সম্পাদক: মোস্তফা অনিক রাজ; জনসংযোগ ও প্রচার সম্পাদক: রেজু মোহাম্মদ; সমাজ কল্যাণ সম্পাদক: মনসুর আহাম্মদ; সাহিত্য সম্পাদিকা: রুমানা আহমেদ; ক্রীড়া ও বিনোদন সম্পাদক: হাসান খান; স্কুল ও শিক্ষা সম্পাদক: এএসএম মাইন উদ্দিন; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা: শাহানাজ হোসেন; যুব ও আইটি সম্পাদক: জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী। নির্বাহী সদস্য: সারওয়ার খান, মো. উজ্জ্বল বিপুল, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, মোহাম্মদ এ. মান্নান ও মো. আবদুল মালেক খান।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের ও কমিশনারবৃন্দ বদরুল এইচ খান, মুহাম্মদ শামসুদ্দিন আজাদ, মোহাম্মদ রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মিয়া মোহাম্মদ দুলাল প্রাথমিক এ তালিকায় স্বাক্ষর করেছেন। আগামী দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা ও ভোটগ্রহণের সময়সূচি জানাবে নির্বাচন কমিশন।

ছবিতে দেখুন

বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬: প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ
আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন