শ্লোগানে মুখর কুইন্স প্যালেস: মনোনয়ন জমা দিয়ে বাংলাদেশ সোসাইটি নির্বাচনী আমেজ শুরু
বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে কমিউনিটির উৎসাহ-উদ্দীপনা যেন চুড়ান্ত রূপ নিয়েছে গত ৬ সেপ্টেম্বর রাতে। নিউইয়র্কের কুইন্স প্যালেস মিলনায়তন ছিল কর্মী-সমর্থকদের পদচারণায় ভরপুর। যখন একে একে সেলিম-আলী ও কুনু-ফিরোজ পরিষদের নেতারা মনোনয়নপত্র জমা দিতে আসেন, তখন মিলনায়তন কেঁপে ওঠে জয়ধ্বনিতে।
আতাউর রহমান সেলিম-মোহাম্মদ আলী প্যানেল যেমন ছিল চোখে পড়ার মতো, তেমনি আজমল হোসেন কুন-ফিরোজ প্যানেলও পিছিয়ে নেই। কিন্তু বৈচিত্র্য এনেছেন স্বতন্ত্র প্রার্থীরা—রাব্বী সৈয়দ পরিবার নিয়ে এসে জমা দেন সাধারণ সম্পাদক পদের মনোনয়ন, আর সাংস্কৃতিক সম্পাদক পদে শক্তিদাশ গুপ্তর পক্ষেও ছিলেন বিপুল সমর্থক।
নির্বাচন কমিশনার আবু নাসের ও তার সহকর্মীরা শৃঙ্খলার সঙ্গে এই কার্যক্রম পরিচালনা করেন। সামনে ২৫ অক্টোবর—তখনই জানা যাবে, কে হচ্ছেন নতুন নেতৃত্ব। লড়াই তো শুরু হয়ে গেল!
দুই গ্রুপ মিলে বেশ নিয়ম অনুযায়ী সবকিছু করে প্রশংদার দাবীদার হলেন। সুন্দর পরিবেশ, কুশল বিনিময়, কোলাকুলি সবকিছু মিলিয়ে মনে হোল অনেকদিন পর ভালোলাগার মতো সময় কাটলো কুইন্স প্যালেসে।
