বাংলাদেশ রেলওয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পরিবর্তন

লাইফস্টাইল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৭০০

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন), অবকাঠামো এবং পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক পদে দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ রদবদলের সিদ্ধান্ত জানায়।

বাংলাদেশ রেলওয়ের তিনটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে পরিবর্তন

বাংলাদেশ রেলওয়ের তিনটি শীর্ষস্থানীয় পদে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন) এবং চট্টগ্রাম পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক পদের দায়িত্বে রদবদল করা হয়।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের উপসচিব কামরুল হাসানের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপনে এই পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।

জারীকৃত নির্দেশনায় জানা যায়, পূর্ব রেলের মহাব্যবস্থাপকের (চলতি দায়িত্ব) দায়িত্বে থাকা মো. সুবক্তগীণকে ঢাকার রেলভবনে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে। একইসাথে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) পদের কর্মকর্তা প্রকৌশলী মামুনুল ইসলাম পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপকের (চলতি দায়িত্ব) দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যদিকে অতিরিক্ত মহাপরিচালক-অবকাঠামো (চলতি দায়িত্ব) পদে থাকা আল ফাত্তাহ মো. মাসউদুর রহমানকে অতিরিক্ত মহাপরিচালক-উন্নয়ন (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন এই কাজের বাইরেও তিনি যমুনা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক পদের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকবেন।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন