চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে:
রবিবার (১৮ অক্টোবর ) রাজশাহী রেঞ্জ ডি.আই.জি , মো. আশিক সাঈদ ( পিপিএম) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস শারদীয় দুর্গাপূজা ২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে আজ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় ডিআইজি এবং পুলিশ সুপার মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ডিআইজি, পূজা মন্ডপ গুলো পরিদর্শনকালে আয়োজক কমিটি এবং হিন্দু সম্প্রদায় সকলকে জানান, জেলার সকল পূজা মণ্ডপে পুলিশ, বিজিবি, এসআরবি ও আনসার সদস্য মোতায়েনের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে জেলা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে
ছবিতে দেখুন




