নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো AABEA-এর দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট

লাইফস্টাইল ২৫ অক্টোবর ২০২৬ ২৯২৪

প্রবাসের স্মরণীয় অনুষ্ঠান

নিউ ইয়র্কে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো AABEA-এর দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট

আকবর হায়দার কিরন

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের ঐতিহ্যবাহী সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি আমেরিকান ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’ (AABEA)-এর দ্বিবার্ষিক সম্মেলন ২০২৬ এবং ফ্যামিলি নাইট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৪ অক্টোবর) নিউ ইয়র্কের কুইন্সের বেলেরোজে অবস্থিত মালিন ব্যাংকুয়েট হলে পেশাজীবী, তাঁদের পরিবার, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন এক প্রাণবন্ত প্রবাস মিলনমেলায় রূপ নেয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সাবলীল ও নিপুণভাবে উপস্থাপনা করেন প্রকৌশলী উর্বি হাই এবং সাদিয়া শারমিন।

দিনব্যাপী বহুমাত্রিক এই সম্মেলনের প্রথম পর্বে সকালে অনুষ্ঠিত হয় প্রযুক্তিবিষয়ক সেমিনার, যেখানে ১১টি কারিগরি গবেষণাপত্র ও প্রবন্ধ উপস্থাপন করা হয়। দুপুরে অনুষ্ঠিত জব ফেয়ারে ১২টি শীর্ষস্থানীয় কোম্পানি অংশ নেয়, যা বহু চাকরিপ্রার্থী ও পেশাজীবীর জন্য এক চমৎকার সংযোগ তৈরি করে। এছাড়া নতুন প্রজন্মকে উৎসাহিত করতে আয়োজিত STEM কার্যক্রমে শিশুদের বিজ্ঞান মেলা, আনন্দদায়ক সেশন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় জমকালো গালা ডিনার ও আলোচনা পর্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন AABEA-এর সভাপতি মো. সাজেদুল মোনায়েম খান (শরীফ)। নিউ ইয়র্ক চ্যাপ্টারের সভাপতি-নির্বাচিত মো. আমিনুল ইসলাম (রিংকন) তাঁর বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য, পেশাগত উৎকর্ষ সাধন ও নতুন প্রজন্মের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সম্মেলন সফল করতে সাংবাদিক, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হক এবং সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির (CEC) সভাপতি-নির্বাচিত রাজ্জাক চকদার।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে AABEA-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের (NYSDOT) আঞ্চলিক পরিচালক এরিক কোয়েস্টার (Eric Koester)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশনের (DDC) সহকারী কমিশনার অদ্বৈত দাস (PE) এবং নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মুহাম্মদ মোজাম্মেল হক। দিকনির্দেশনামূলক বক্তব্য দেন খ্যাতিমান প্রযুক্তিবিদ মিজানুল চৌধুরী (Keynote Speaker)। পুরো ইভেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান সামসুল ইসলাম সিদ্দিকী।

সম্মেলনের সার্বিক সাফল্যে উদার সহায়তার জন্য বিশেষ পৃষ্ঠপোষক কুইন্স অ্যাডাল্ট কেয়ারের মাহফুজুল হক, হাডসন পিকসের মেরাজ ভূঁইয়া, কে এস ইঞ্জিনিয়ার্সের কামাল শহীদ, টেকটনিক, এম অ্যান্ড জে এবং এসসি ইঞ্জিনিয়ার্সকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

দিনের শেষভাগে অনুষ্ঠিত মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় রাসেল আহমেদ ও তাঁর দলের নৃত্যের পাশাপাশি সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ফাহমিদা নবী, কৃষ্ণা তিথি, নাজু আখন্দ ও আরিফ আহমেদ। সরাসরি বাদ্যযন্ত্র পরিবেশনায় সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় ‘সারগাম ব্যান্ড’।

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি, পেশাগত ঐক্য এবং নতুন প্রজন্মের প্রযুক্তিচর্চাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গভীর রাতে শেষ হয় প্রকৌশলী ও স্থপতিদের এই অবিস্মরণীয় আয়োজন।

ছবিগুলো তুলেছেন নিহার সিদ্দিকী

ছবিতে দেখুন

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন