পোশাক দীর্ঘদিন ভালো রাখতে মানতে হবে যেসব সহজ নিয়ম

লাইফস্টাইল ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৭৭৪

নিয়মিত সঠিক যত্ন, ধোয়ার নিয়ম ও উপযুক্ত সংরক্ষণের মাধ্যমে পোশাকের স্থায়িত্ব বহুগুণ বাড়ানো সম্ভব। এতে পরিবেশ যেমন সুরক্ষিত থাকে, তেমনি ব্যক্তিগত খরচও উল্লেখযোগ্যভাবে কমে।

পোশাক দীর্ঘদিন ভালো রাখতে মানতে হবে যেসব সহজ নিয়ম

দ্রুত পরিবর্তনশীল ফ্যাশনের এই যুগে পোশাককে অল্প কয়েকবার ব্যবহারের পর বর্জন করা অনুচিত। বর্তমানে ক্রেতাদের মধ্যে সচেতনতা বাড়ছে, তাই পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোরও উচিত এমন পোশাক তৈরি করা যা বহুমুখী ও দীর্ঘস্থায়ী হয়।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, ঘন ঘন নতুন পোশাক কেনার বদলে কেনা পোশাক দীর্ঘদিন ব্যবহারের উপযোগী করে তোলা দরকার। কিছু সাধারণ অভ্যাস গড়ে তুললে যেকোনো পোশাকের স্থায়িত্ব অনেক বাড়ানো সম্ভব।

পোশাকের স্থায়িত্ব বাড়াতে লেবেলে লেখা ধোয়ার নির্দেশনা অনুসরণ করা অত্যন্ত জরুরি। অহেতুক বারবার না ধোয়া, পানির সঠিক তাপমাত্রা বজায় রাখা এবং অতিরিক্ত তাপ এড়িয়ে শুকানো প্রয়োজন। বিশেষ করে অন্তর্বাস, জিমওয়্যার ও লাউঞ্জওয়্যারের ক্ষেত্রে সঠিক যত্ন না নিলে সেগুলোর স্থিতিস্থাপকতা ও ফিটিং নষ্ট হয়ে যায়।

একটি পোশাককে ভিন্ন ভিন্ন অনুষঙ্গ ও স্তরের সঙ্গে মিলিয়ে নানাভাবে পরার চর্চা করা উচিত। এতে একই পোশাক বারবার ব্যবহার করা যায় এবং নতুন কেনাকাটার প্রবণতা কমে। এছাড়া কাপড়ের ধরণ বুঝে লিন্ট রোলার, ব্রাশ বা সোয়েটার চিরুনি দিয়ে সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন।

পোশাক সামান্য ক্ষতিগ্রস্ত হলে ফেলে না দিয়ে মেরামত করে নেওয়া পরিবেশের ক্ষতিরোধের পাশাপাশি আর্থিক সাশ্রয় ঘটায়। পাশাপাশি কাপড়ের ধরণ অনুযায়ী কোনোটি হ্যাঙ্গারে ঝুলিয়ে আবার কোনোটি ভাঁজ করে সঠিক নিয়মে সংরক্ষণ করলে পোশাক অনেক দিন নতুন থাকে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন