ঢাকার বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, অসুস্থ ২

প্রবাস সংবাদ ৬ আগস্ট ২০২৬ ২৯২৪

রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগার ঘটনায় হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকার বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, অসুস্থ ২

রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান। চিকিৎসার উদ্দেশ্যে তাঁদের গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে যায়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পান, ঘরে শিখা কম হলেও প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। পরে বালতি ও মগে পানি এনে তা নিভিয়ে ফেলা হয়।

পরবর্তীতে অগ্নিনির্বাপক কর্মীরা স্থানটি ভালোভাবে পরীক্ষা করে মেশিনের সাহায্যে ধোঁয়া বের করেন। একটি টেলিভিশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন