কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার পদে পুনঃনির্বাচিত মঈন চৌধুরী

প্রবাস সংবাদ ৬ আগস্ট ২০২৬ ৪৭৩৭

যুক্তরাষ্ট্রের কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার পদে ষষ্ঠবারের মতো জয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান আইনজীবী মঈন চৌধুরী। কুইন্স কাউন্টির নেতাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে তিনি পুনরায় এই দায়িত্ব গ্রহণ করলেন।

কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার পদে পুনঃনির্বাচিত মঈন চৌধুরী

যুক্তরাষ্ট্রের কুইন্স কাউন্টির ডেমোক্রেটিক পার্টির কাউন্টি নেতাদের সরাসরি ভোটে ষষ্ঠবারের মতো ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশি আমেরিকান আইনজীবী মঈন চৌধুরী।\n\nএই দায়িত্বের মাধ্যমে তিনি দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন এবং স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও দাবিগুলো রাজনৈতিক নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরবেন। একইসঙ্গে মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যদের পাশাপাশি নীতিনির্ধারকদের সঙ্গে কাজের মাধ্যমে জনকল্যাণমূলক আইন পাস এবং বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় উপযুক্ত প্রার্থী সুপারিশেও ভূমিকা রাখবেন।\n\nআইন পেশা ও সামাজিক কাজে দীর্ঘদিনের অভিজ্ঞ মঈন চৌধুরী যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করার অধিকারপ্রাপ্ত প্রথম বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি হিসেবে তাঁর সমর্থকদের কাছে পরিচিত।\n\nতাঁর পুনরায় নির্বাচিত হওয়ার সংবাদে নিউইয়র্ক ও অন্যান্য অঙ্গরাজ্যের সামাজিক সংগঠন এবং প্রবাসী নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। নতুন মেয়াদে তিনি মূলধারার রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে ও অভিবাসী সমাজের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য বিজ্ঞাপন দিন