বরের উচ্চতা তিন ফুট। কনে তার থেকে একফুট লম্বা। উচ্চতা চার ফুট। আর এই বামন দম্পতির বিয়ে নিয়ে ভারতের পূবের রাজ্য বিহার সরগরম। বিহারের মাধউ গ্রামের ছেলে রোহিত। তিনফুটের পর আর উচ্চতা বাড়েনি। কিন্তু বয়স বেড়েছে। বাড়িতে খাওয়া পরার অভাব নেই। সম্পন্ন চাষী সতীন্দর সিং এর একটিই চিন্তা ছেলেকে পাত্রস্থ করা। খোঁজ খোঁজ, কিন্তু বামন পাত্রকে বিয়ে করবে কে? মাথার ঘাম এক করেও রোহিতের বাবা সুরাহা করতে পারলেন না। এমন সময় খবর পেলেন নেহার। বিজ্ঞাপন মধুবনী গ্রামের মেয়ে নেহা। যৌবনবতী - কিন্তু উচ্চতা মাত্র চার ফুট। নিজের তিন ফুট ছেলের জন্যে এর থেকে ভালো পাত্রী আর কী হতে পারে! প্রস্তাব গেল নেহার পরিবারে। তারা তো হাতে চাঁদ পেল। চার ফুটের মেয়ের জন্যে এর থেকে ভালো সম্মন্ধ আর কী হতে পারে। বর কনের থেকে এক ফুট কম। তাতে কী! সোনার আংটি আবার বাঁকা! চট মাংনি পট বিয়া- হতে দেরি হলো না। ছাপড়ায় বসেছিল অভিনব এই বিয়ের আসর। আমন্ত্রিতদের জন্য ছিল ভুরি ভোজের আয়োজন। না, পাঁঠা কিংবা মুরগিগুলো বামন ছিলো না!
তিন ফুটের বর, চার ফুটের কনে, বামন দম্পতির বিয়ে নিয়ে হুলুস্থল বিহারে
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ১০:১৮ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
জাদুঘর জাতীয় চেতনাকে সমুন্নত রাখে;শানসি প্রদেশ সফরে প্রেসিডেন্ট সি
চীনে বিমানবাহী রণতরী ঘিরে সমুদ্র উদ্ধার প্রশিক্ষণ জোরদার
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
পররাষ্ট্র সচিবকে মার্কিন দুর্নীতি দমন সমন্বয়ক
VOA Spanish Wins Two Awards from the Society of Professional Journalists
ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
সি চিন পিংয়ের নেতৃত্বে চীনের অগ্রগতি বিশ্বে দৃষ্টান্ত
সর্পবর্ষে চীন পর্যটনের এক বিস্ময়কর উত্থান অনুভব করছে
